রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর : ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “এবার আমরা তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ করেছি। বর্তমানে দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে হালনাগাদের কাজ চলছে।”

তিনি আরও জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী কেনাকাটা সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করলেও নির্বাচনের সময় দেশে উপস্থিত থাকলে তিনি আবার ভোট দিতে পারবেন না।

সংসদীয় আসনের সীমানা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রিট হওয়ায় এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, মাঠপর্যায়ে ২২টি দলের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। আগামী রোববার বা সোমবার কমিশনের বৈঠকে এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে।ৎ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ