রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া।

এর আগে দ্রুত বিচার আইনে করা এক মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দায়ের করা মামলায় থানায় হামলা ও ভাঙচুরে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক গেজেটে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে স্থানীয়রা একাধিক দফায় সড়ক-রেল অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) তৃতীয় দফা অবরোধ চলাকালে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও বিভিন্ন সরকারি কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে ঘটে যাওয়া সহিংস ঘটনায় আরও মামলা করার প্রস্তুতি চলছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ