রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, যাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) লক করা আছে, তারা প্রবাসে বসে বা দেশে থেকেও ভোট দিতে পারবেন না।

গত এপ্রিলেই ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিক।

ইসি সচিব বলেন, “সংসদ নির্বাচনে ইন-কান্ট্রি ও আউট-অব-কান্ট্রি ভোটের ব্যবস্থা থাকবে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করলে ভোট দিতে পারবেন। তবে এর জন্য এনআইডি বাধ্যতামূলক। যাদের এনআইডি লক, তারা নিবন্ধনই করতে পারবেন না।”

তিনি আরও বলেন, মামলা কিংবা অন্য কারণে যারা বিদেশে আছেন, তাদের ভোট দেওয়ায় কোনো সমস্যা হবে না—যদি তাদের এনআইডি আনলক থাকে। কিন্তু লক অবস্থায় থাকলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বিভিন্ন দেশে আশ্রয় নেন। পরে সরকার দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট দেওয়ার অধিকার বজায় রেখেছেন। কিন্তু যাদের এনআইডি লক আছে, বিশেষ করে যারা বিদেশে রয়েছেন, তারা ভোট দিতে পারবেন না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ