রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইন্দো-মালয়েশিয়ান মডেল হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল বাংলাদেশে নতুন দিগন্ত খুলতে পারে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ হজ একাডেমি এ সেমিনারের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যে ধরনের পরিবর্তন এনে হজ ব্যবস্থাপনাকে সাশ্রয়ী করেছেন, তা যে কোনো দেশের জন্য অনুসরণযোগ্য মডেল হতে পারে। এ মডেল বাংলাদেশে পরীক্ষা-নিরীক্ষা করে চালু করা গেলে হজযাত্রীরা কম খরচে হজ পালন করতে পারবেন এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, এ মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন। ফলে স্বল্প আয়ের মানুষও সঞ্চয়ের সুযোগ কাজে লাগিয়ে হজ পালন করতে সক্ষম হন। এভাবে হজ সঞ্চয় স্কিমে ব্যাপক জনগোষ্ঠীর সম্পৃক্ততা জাতীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে।

সেমিনারে ইসলামী ব্যাংকগুলোর সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্বত হোসাইন ও ড. মুফতি ইউসুফ সুলতান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ