রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

রোববারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তে যেতে চায় ঐকমত্য কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কমিশন ২১ সেপ্টেম্বরের (রোববার) মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায়। তবে নির্ধারিত সময়ে সিদ্ধান্ত না হলে বিষয়টি ২ অক্টোবরের পর পর্যন্ত গড়াতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞরা চারটি পদ্ধতির প্রস্তাব দিয়েছেন—অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হলেও দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। দ্রুততম সময়ে ঐকমত্যে পৌঁছানোই তাদের লক্ষ্য।

তিনি আরও জানান, ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন এবং ২ অক্টোবর দেশে ফিরবেন। তার আগেই কমিশন একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

আশাবাদ ব্যক্ত করে আলী রীয়াজ বলেন, গণভোট ও সাংবিধানিক আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল, তা বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সরকার কমিশনটি গঠন করে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ