রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও একজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নাহিদ ইসলাম জানান, তার সাক্ষ্যগ্রহণ আগামী দুই দিনের মধ্যেই সম্পন্ন হবে।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও মাহমুদুর রহমানের স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের জবানবন্দি ও টানা দুই দিনের জেরা শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আজই নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে।

সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়েই এ মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায় সমাপ্ত হবে।

এদিকে, একই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, আশুলিয়ায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ছয় লাশ পোড়ানো ও একজন হত্যার মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ