রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপের দক্ষিণ-পশ্চিমে টহল চলাকালে একটি কাঠের বোট শনাক্ত করে। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে জাহাজটি কাছে যায়। 

নৌবাহিনীকে দেখে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটসহ ১১ জনকে আটক করা হয়।

বোট তল্লাশিতে পাওয়া যায় আলু ১৫ হাজার কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় ১৪ হাজার ৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, সঙ্গে মোবাইল ফোন, বাইনোকুলার, কম্পাস ও কারেন্ট জাল। আটক পাচারকারী ও মালামাল পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ