রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনার কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) জাতীয় সেমিনার আয়োজন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টায় শুরু হবে এ সেমিনার।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় নীতি ও বাস্তবায়ন কৌশল নির্ধারণই এ সেমিনারের মূল উদ্দেশ্য।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা।

এছাড়া বক্তব্য রাখবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, ড. সরওয়ার হুসাইন, ড. আসিফ মাহতাব, শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ ড. ইউসুফ সুলতানসহ প্রখ্যাত উলামায়ে কেরাম।

সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন মুফতি আবদুল্লাহ মাসুম। সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ