রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে আয়োজিত জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা একত্রিত হচ্ছেন। কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা, যিনি ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন। সম্মেলনে বাংলাদেশের অবস্থান তিনি তুলে ধরবেন।

কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানিয়েছেন, সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে। এই প্রস্তাব আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উত্থাপন করা হবে।

তিনি আরও বলেন, সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের সংহতি প্রদর্শন। ইসরায়েলের এই হামলাকে কাতার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।

ইতোমধ্যে প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে দোহায় পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ হিসেবে নিন্দা জানিয়ে দোহাকে পূর্ণ সংহতির আশ্বাস দিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ