বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

সালেহ্ বিপ্লব
সালেহ্ বিপ্লব
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে পরিদর্শনে গেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা শিক্ষার্থীদের চিকিৎসায় ঘাটতি না হওয়ার নির্দেশনা প্রদানের পাশাপাশি ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনামতে প্রশাসনের বিভিন্ন টিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নিকটতম এরিয়ায় টহলে থাকবে এবং প্রশাসনের দেওয়া ১৪৪ ধারা অমান্য না করার জন্য শিক্ষার্থী ও স্থানীয়দের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব শাহরিয়ার ও উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ