রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে দৃশ্যমান ঐক্য চান প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। যদি ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে কিংবা গঠনমূলক কোনো কর্মসূচিতে আপনারা একসঙ্গে থাকেন এবং মানুষ সেটা দেখতে পায়, তাহলে জনগণ আশ্বস্ত হবে।"

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২২ জুলাই) রাতে নিজের সরকারি বাসভবন ‘যমুনা’য় ড. ইউনূস এক জরুরি বৈঠক করেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট করে জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতপার্থক্য বা দ্বন্দ্ব নেই। রাজনীতির মাঠে তারা কেউ কেউ একে অপরের বিরুদ্ধে কথা বললেও সেটা রাজনৈতিক কৌশলের অংশ—এতে পারস্পরিক সহযোগিতার জায়গায় ফাটল ধরেনি।"

আসিফ নজরুল আরও বলেন, "আমরা যেন এই ধরনের কথাবার্তা দেখে ভুল ধারণা না করি যে ঐক্যে কোনো ফাটল আছে। দলগুলো আমাদের আশ্বস্ত করেছে—তারা ঐক্যবদ্ধভাবেই ফ্যাসিবাদ মোকাবিলা করতে চায়।"

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুইটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে—এক. আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে; দুই. নির্বাচন প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে এগিয়ে যায়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ