মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজকের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২১ জুলাই) রাত ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। পরে আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় অদ্য ২২/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজকের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বিষয়টি যাতে সারাদেশে পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রয়োজনীয় প্রচার-ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ