বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

বিগত ৩ জাতীয় নির্বাচনের অভিযোগ তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওঠা নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা সম্পর্কিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বিষয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছে। অভিযোগ রয়েছে যে, এসব নির্বাচনে জনগণের ভোটাধিকার কুক্ষিগত করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার অপতৎপরতা চালানো হয়েছে।

বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে, তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে উঠেছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ প্রেক্ষাপটে, অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র সুরক্ষিত রাখতে এই তিনটি নির্বাচন সংক্রান্ত দুর্নীতি, অনিয়ম এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই তদন্তের মাধ্যমে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ