বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম

ইরান থেকে ৭০ বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের টানা হামলার প্রেক্ষিতে ইরানে অবস্থানরত ৭০ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হবে, এমন তথ্য ঢাকা, তেহরান এবং ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ইরান ছেড়ে যেতে ইচ্ছুক, তাদের পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। পাকিস্তান সরকার এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে, তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এবং আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে, যা সপ্তাহখানেকের মধ্যে শেষ হতে পারে।

ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারসহ বেসরকারি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ চলমান রয়েছে। তবে, কবে নাগাদ ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম দলটি পাকিস্তানে পৌঁছতে পারবে, সে সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল জানিয়েছেন, “এ বিষয়ে দূতাবাস তৎপরতার সাথে কাজ করছে এবং ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”

এদিকে, ইসরায়েলের হামলায় তেহরানের কেন্দ্রীয় অঞ্চলে কূটনীতিকদের বসবাস করা একটি এলাকায় অনেকগুলো বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনও রয়েছে। তবে হামলার সময় তিনি বাসার বাইরে ছিলেন।

বুধবার ফেসবুকে ওয়ালিদ ইসলাম জানান, নৌবাহিনীর বেজ ক্যাম্পের পাশের সবগুলো বাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার নিজের বাসাটিও অক্ষত নেই, এমন খবর তিনি পেয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ