বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম

‘জুলাই-যোদ্ধা’ ভুয়া প্রমাণিত হলে ২ বছরের কারাদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১৭ জুন) জারি করা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই-যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন এবং ইতিহাস সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’-এ এ কথা বলা হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, কেউ যদি তথ্য গোপন করে বা ভুয়া কাগজপত্র দাখিল করে নিজেকে ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে দাবি করেন এবং পরবর্তীতে তা ভুয়া প্রমাণিত হয়—তাহলে তিনি অনধিক দুই বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড অথবা গৃহীত সুবিধার দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া অধ্যাদেশ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন সরকার বা তাদের নিয়ন্ত্রিত বাহিনীর আক্রমণে আহত ছাত্র-জনতাকেই ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে গণ্য করা হবে। শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন, ইতিহাস সংরক্ষণ এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই এই অধ্যাদেশের উদ্দেশ্য।

এতে আরও বলা হয়, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য দেয়, বিভ্রান্তিকর কাগজপত্র দাখিল করে কিংবা তথ্য গোপন করে এই সুবিধা আদায় করে, তবে তা হবে অপরাধ। তবে এই অপরাধ হবে অ-আমলযোগ্য ও জামিনযোগ্য।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ