বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম

যুদ্ধ পর্যবেক্ষণে আছি, এখনই জ্বালানির দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব এখনই জ্বালানি তেলের বাজারে পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এখনই নয়।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ আসতে পারে, তবে আপাতত আমাদের বাণিজ্যে কোনো বড় প্রভাব পড়বে না। আমরা পরিস্থিতি নজরে রাখছি।”

তিনি আরও জানান, গ্যাস ও এলএনজির দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলেও সরকার পুরোনো দরেই এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। “আজকের অনুমোদিত এলএনজির দামে কোনো পরিবর্তন আসেনি, যা আমাদের জন্য ইতিবাচক,” বলেন তিনি।

ভবিষ্যতের প্রস্তুতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “যুদ্ধ দীর্ঘ হলে নতুন আমদানি চুক্তিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

হরমুজ প্রণালী ঘিরে সম্ভাব্য শিপিং জটিলতার বিষয়ে তিনি বলেন, “যুদ্ধ দীর্ঘ হলে শুধু জ্বালানি নয়, পরিবহন খাতেও প্রভাব পড়তে পারে। তবে আমরা আশা করছি, এ সংঘাত দীর্ঘ হবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ