মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা ‘উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব’  নাটোরে খাদে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল মুফতি তাকী উসমানী বাংলাদেশে এতো জনপ্রিয় কেন? ইফার স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে জমিয়তের বৈঠক, ফেরদাউসের ভিডিও ইস্যুতে তদন্ত করবেন ৫ সদস্য তাবলিগের মুরব্বি মাওলানা নজরুর রহমানের জানাজায় লাখো মুসল্লি জান্নাতুল বাকিতে সমাহিত প্রথম মুহাজির ও আনসার সাহাবি কে?

‘মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হওয়া আবরার ফাহাদের আত্মত্যাগের স্বীকৃতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্ত চিন্তার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত আবরার ফাহাদকে নিজ ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ছাত্র সংগঠনের কিছু সদস্য।

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তিসহ তার আত্মত্যাগকে স্বরণ করে একটি পোস্ট দেন অন্তর্র্বতী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি পোস্টে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি- আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার নির্মম মৃত্যু সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতীক হিসেবে স্মরণ করা হয় তাকে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ