বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া  শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মাওলানা ছিদ্দিকুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির পর ফ্যাসিস্টদের দোসররা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন্ন নামে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী  যে কোন কর্মকান্ড কঠোরহস্তে পূর্বের ন্যায় রুখে দাড়াবে দেশপ্রেমিক শ্রমিক-জনতা। তিনি বলেন, সরকার যায়, সরকার আসে কিন্তু শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিক জনতার দুঃখ কষ্ট লাঘবে কেউ আন্তরিকতার পরিচয় দেয় না। আসলে ফ্যাসিষ্টদের পরাজয় হলেও ফ্যাসিবাদ বহাল তবিয়তে। এজন্য শ্রমিকদের কষ্ট লাঘবে শ্রমিকদেরকেই কাজ করতে হবে। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না। জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিলে জনতা সরকারের পাশে থাকবে। নতুন করে কোন ফ্যাসিবাদ তৈরি সুযোগ যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার বেশি প্রয়োজন। সংষ্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি ফলপ্রসূ নির্বাচন সময়ের অনিবার্য দাবি।

গতকাল বিকেলে টাঙ্গাইল শহরের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলাশা আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন  বাংলাদেশ টাঙ্গাইল জেলা সভাপতি আকমল হোসেন।

জেলা সভাপতি মুহাম্মদ শাহীনূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে মোঃ শাহিনুর নূর ইসলামকে সভাপতি, আলহাজ্ব মজনু মিয়া ও মোঃ আমিনুল ইসলামকে সহ-সভাপতি, মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক, সার্জেন্ট (অব.) আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে টাঙ্গাইল জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ