বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপির 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশগ্রহণ করবেন।

প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কতটুকু এগিয়েছে, এ বিষয়ে কমিশন কী পদক্ষেপ গ্রহণ করছে, সেসব জানতেই আমরা যাচ্ছি। নির্বাচনি আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করব। নির্বাচন নিয়ে আমাদেরও কিছু প্রস্তাব রয়েছে। সেগুলোও আমরা কমিশনকে জানাব।

উল্লেখ্য, এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন গত ২১ নভেম্বর দায়িত্ব নেয়ার পর তাদের সঙ্গে এটাই হবে বিএনপির প্রথম বৈঠক।

সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে। আমাদের কাছে তালিকা আছে। মার্চের ২ তারিখের মধ্যে একটা পরিষ্কার ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে। এরপর শুনানি আপত্তি চলবে সেটা ধারাবাহিক প্রসেস এবং সেটাও মাস দুয়েকের ভেতরে হয়ে যাবে, সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ