বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ২ দিনের রিমান্ডে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে জেলগেটে দুদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সারমিন নাহারের আদালত এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার সংবাদ কর্মী ও জনসাধারণের নজর এড়িয়ে কঠোর গোপনীয়তার মাধ্যমে ভোর ৭ টায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ছোট ভাই সরফোরাজ হোসেন মৃদুলকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সারমিন নাহারের আদালতে হাজির করে পুলিশ। এরপর খুব দ্রুত এ আদালত শুনানি শেষ করে ফরহাদ হোসেন ও সরফোরাজ হোসেন মৃদুলকে জেলগেটে দুদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মেহেরপুর জেলা কারাগারে এসে পৌঁছান ফরহাদ হোসেন।

মেহেরপুর জজ কোটের পিপি আবু সালে মো. নাসিম বলেন, আজকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফোরাজ হোসেনের রিমান্ড শুনানী ছিল। সকাল সাড়ে সাতটায় তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের রিমান্ড শুনানি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করা সন্ত্রাস দমন আইনে করা (২৭৭/ ২৪ নং ) মামলায় তাদের জেলগেটে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে কঠোর গোপনীয়তার বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ