বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্থগিত তালিকা থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ এর নতুন তালিকা ঘোষণা করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী কবিতায় পুরস্কার পাচ্ছেন মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা থেকে এই নতুন তালিকা ঘোষণা করা হয়।

পুরাতন তালিকা থেকে শিশুসাহিত্য ক্যাটাগরিতে বাদ পড়লো ফারুক নওয়াজ ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে বাদ পড়লো ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত মরহুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত ‘বঙ্গবন্ধুর পোশাক’, ‘শেখ হাসিনার শাসনামল (প্রথম খন্ড) (১৯৯৬-২০০১)’, ‘শতাব্দীর বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী-একটি তুলনামূলক আলোচনা’, ‘বঙ্গবন্ধু -মুক্তিযুদ্ধ’ বইগুলোর লেখক মোহাম্মদ হান্নান।

উল্লেখ্য, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা’র চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা  ‘বাংলা একাডেমি নির্বাহী পরিষদ’ সংরক্ষণ করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ