মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ইসলামী যুব আন্দোলনের কনভেনশনের সময় পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল (১৭ জানুয়ারী) সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৫ম জাতীয় যুব কনভেনশন ২০২৫ সকাল ৯টার পরিবর্তে বাদ জুম’আ শুরু হবে।

জানা যায়, ১৭ জানুয়ারী সকাল ১০-১১ টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা থাকায় জনস্বার্থে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার রাত ৯টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশন বাস্তবায়ন কমিটির এক জরুরী বৈঠকে এই নতুন সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে কেন্দ্রীয় সভাপতি বলেন, সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের নতুন নির্দেশনা অনুযায়ী সকাল ১১ টার পূর্বে রিজার্ভ বাস শহরের অভ্যন্তরে প্রবেশ করবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পরীক্ষার হল সংশ্লিষ্ট এলাকায় জমায়েত না হওয়ার জন্য বলা হয়েছে।

বাদ জুমা অনুষ্ঠিতব্য কনভেনশনে প্রধান আতিথি হিসেবে জাতির উদেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

কনভেনশনে যথাসময় আসার জন্য যুব সমাজের প্রতি কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন আহবান জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ