মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা দক্ষিণ সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জানুয়ারির দুই সপ্তাহে ডেঙ্গুতে সাতজন মারা গেলেন। এদের মধ্যে ছয়জনই পুরুষ। নতুন করে ৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে চার এবং খুলনা ও রাজশাহী বিভাগে দু’জন করে রোগী ভর্তি হয়েছেন। 

চলতি বছরে প্রথম ১৪ দিনে ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি ছিল।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ