মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মো. মহিবুল্লাহকে ‘ক্লোজ’ (প্রত্যাহার) করা হয়েছে। উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির মধ্যে শাহ আলম পালিয়ে যান বলে জানিয়েছিলেন ওসি মহিবুল্লাহ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ওসি মো. মহিবুল্লাহকে ক্লোজ করে সদরদপ্তরে সংযুক্ত করার কথা জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শাহ আলম, যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আগের দিন কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল।

শুক্রবার দুপুরে ওসি মহিবুল্লাহ বলেন, পলাতক শাহ আলমকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই ভালো খবর দিতে পারব।

সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার একটি মামলাও করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তারা জানান, শাহ আলম কুষ্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সেখানে বদলি করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ