মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশে হাফেজ্জী চ্যারিটেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের পার্বত্য জেলাসহ বিভিন্ন দুর্গম এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশে দাঁড়ালেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ ও তার টিম এইচসিএসবি।

সোমবার বান্দরবানের ‍বিভিন্ন উপজেলায় ১১০টি ম্রো পরিবারকে কম্বল, খাবার, সম্মানসূচক গামছা প্রদান করে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

এর আগে, পার্বত্য অঞ্চলে চাকমা, মারমাসহ কয়েকটি উপজাতিকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও সেনেটারি সহায়তা প্রদান করেছে সংস্থাটি।

সংস্থাটির পরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সেবা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই-বোনদের সেবা প্রদান করেছি।

সহ-সভাপতি মুহসিন বিন মুঈন জানান, আমরা এবছর কুড়িগ্রাম নাগেশ্বরী, নাটোরের সিংড়া, লালমনিরহাটের কালীগঞ্জ, তিনবিঘা করিডোর, আঙ্গুরপোতা, দহগ্রাম, গুচ্ছগ্রামসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের কয়েক হাজার কম্বল বিতরণ করা করেছি।

এছাড়াও আগামী ৩ ও ৪ জানুয়ারি নীলফামারীর ডিমলা ও বগুড়ার সারিয়াকান্দী  এবং ধারাবাহিকভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ১০ হাজার কম্বল বিতরণের কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ