মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছাত্রশিবিরের: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ইসলামী ছাত্রশিবির এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, আজকে যারা এখানে এসেছেন তারা জুলাই-২৪ এর অভ্যুত্থানের সহযোদ্ধা- এ অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া। এ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ কাজ করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, গত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাদেরকে হুমকি মনে করেছিল, তাদের ওপর বিভিন্নভাবে ব্লেইম গেমে মেতে উঠেছিলেন। অনেক আলেম-ওলামার বিরুদ্ধে হামলা করা হয়েছে আবার মামলা দিয়েছে, আবার হত্যাও করেছে তারা।

শেখ হাসিনা ছাত্রশিবিরকে যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না। আগামীর বাংলাদেশ গঠনে আমরা একইভাবে কাজ করে যাব। দেশ ও দেশের মানুষের জন্য যতদিন কাজ করব, ততদিন যারাই প্রতিবন্ধকতা হিসেবে আসবে- তাদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ