মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

পটুয়াখালী তাফসির মাহফিলে যাচ্ছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে।

আব্দুল্লাহ আন নাহিয়ান বলন, শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র ৮টি প্রোগ্রাম করার কথা বলেছেন। আমরা অনেক আনন্দিত, কারণ তিনি এই ৮টি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতে পঞ্চম প্রোগ্রামটি রেখেছেন। ইতোমধ্যে শায়েখের পিএস প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করেছেন।

এর আগে দীর্ঘ দিন পর দেশে ফিরে শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ