মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ইজতেমার মাঠে হামলার নেতৃত্বদানকারী সাদপন্থী জিয়া বিন কাসেম রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় তিনজন নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার মাওলানা সাদ কান্দলভির অনুসারী জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

এর আগে দুপুরে কড়া পুলিশে নিরাপত্তায় জিয়া বিন কাসেমকে আদালতে তোলা হয়।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসেমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে সাদপন্থী এই নেতাকে আদালতে আনা হয়।

রিমান্ড আবেদন শুনানিকালে শুরাপন্থীরা জিয়া বিন কাসেমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন।

গত ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে সাদপন্থীরা আলমি শুরার সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কিশোরগঞ্জ, ফরিদপুর ও বগুড়া জেলার তিন ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী হিসেবে পরিচিত এস এম আলম হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে এজাহারনামীয় ৬নং আসামি জিয়া বিন কাসেমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি সাদ অনুসারী মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে জিএমপি পুলিশ। ২০ ডিসেম্বর তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ