বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয়, সবাই ক্ষতিগ্রস্ত হতে হবে।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশে সঙ্গে বহির্বিশ্বে সম্পর্কের ইস্যুতে তিনি বলেন- ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল রাখতে হবে। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী দুই থেকে ছয়মাসের মধ্যে কোনও রোহিঙ্গা ফেরত পাঠানো যাবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ