বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

‘সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর অবস্থানগ্রহণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম  বলেছেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর হামলা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ভারতের বাড়াবাড়ি অতিমাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশে নিরীহ নিরস্ত্র মানুষের ওপর এমন পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে।

তিনি বলেন, সময় এসেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এজন্য বিজিবিকে আরও শক্তিশালী অবস্থান নিতে হবে। পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে ভারত আমাদের সীমান্তে হামলা চালিয়েই যাবে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, শুধু সীমান্ত হত্যা নয়, ভারত আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েও বেশি নাক গলাচ্ছে। যা কি না শিষ্টাচার বহির্ভূত। প্রতিবেশি হয়ে থাকার পরিবর্তে ভারতের খবরদারিসুলভ আচরণ স্বাধীন দেশের জন্য হুমকিস্বরূপ। রক্তে কেনা স্বাধীনতা নিয়ে কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ