বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ইজতেমা নিয়ে যৌক্তিক আলোচনায় সমাধানের আহ্বান জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর ইজতেমা নিয়ে সংঘটিত ঘটনায় তিনজন মুসল্লির নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান চান জামায়াতের আমির। বুধবার সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

ওই পোস্টে বলা হয়, ‘আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন মুসল্লির ইন্তিকালে আমরা গভীরভাবে মর্মাহত।

মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হোক তাই কামনা করি।

যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের উপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন।

আল্লাহ তা'য়ালা আহত ভাইদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন।

দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা রাখি।

মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ