বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

‘প্রধান সড়কে চলবে না অটোরিকশা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এখন থেকে প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা (অটোরিকশা) চলবে না। তবে ভেতরের সড়কগুলোতে আগের মতো এসব যান চলবে। এমনটা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার ডিএমপি সদর দফতরে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না; কিন্তু ভেতরের সড়কগুলোতে চলবে। এছাড়া, নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে- এ ব্যাপারে সবাইকে সতর্ক সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এরই পরিপ্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ