সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপদেষ্টা নাহিদ ইসলাম

সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সেইসঙ্গে সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান নাহিদ ইসলাম।

ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে সাটডাউনের কর্মসূচি ইলেকট্রনিক মিডিয়া কোনো তথ্য প্রচার করেনি। কেন করতে পারিনি সেটাও জানি। এসময় ডিএফপির পত্রিকায় প্রচারের সংখ্যায় স্বচ্ছতা আনা হবে বলেও জানান নাহিদ।

তথ্য উপদেষ্টা বলেন, সামনের দিকে তাকাতে চাই, কীভাবে সাংবাদিকতা পেশাদারিত্বে নেওয়া যায়। তরুণরা এই পেশা নিয়ে উদ্বিগ্ন। মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রয়োজন।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়সিফসহ সাংবাদিকরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ