অন্যায় অবিচার ও বিচারহীন রাস্ট্রব্যবস্হা দিয়ে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারকে দেশ থেকে হটাতে আলেম ও মাদ্রাসা ছাত্রজনতার অবদানের অগ্রগামী ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদীস আল্লামা আলী উসমান।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নেত্রকোনায় মোক্তার পাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ‘ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এক বিশাল গণসমাবেশ’ এ তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে আল্লামা আলী উসমান বলেন, স্বৈরাচার সরকারের আমলে এদেশের আলেম ওলামাদের বর্বরভাবে নির্যাতনসহ গুম, খুন ও হামলার শিকার করা হয়েছে তা অবর্ণনীয়। অসংখ্য আলেমদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানামুখি ষড়যন্ত্র করে গেছে তারা। এমনকি মাওলানা মামুনুল হকের মতো অকুতোভয় ও বলি