শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস (১৬) নামে এক কিশোরীকে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।

বুধবার ৫ সেপ্টেম্বর ২০২৪ বিকেলে এক যৌথ বিবৃতির মাধ্যমে নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোন সীমান্তে এত হত্যাকাণ্ড সংঘটিত হয় না যা ভারত বাংলাদেশের ওপর হত্যাকাণ্ড চালায়। নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশের ওপর শুধু পানি আগ্রাসন নয় সীমান্তে গুলি করে মানুষ হত্যার ষড়যন্ত্রে ও লিপ্ত হয়েছে। এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।‌

নেতৃবৃন্দ বলেন, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে বিএসএফ তার ওয়াদা রাখেনি। সীমান্তে ধারাবাহিক হত্যা ভারতের ভালো প্রতিবেশীর পরিচয় নয়। অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে ডেকে সীমান্তে হত্যাকাণ্ডের জবাবদিহিতা ও এহেন নৃশংসতা বন্ধের বন্দোবস্ত নিশ্চিতের আহ্বান জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ