মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পুরো দেশকে ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা: ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। তার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগসহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বন্ধুরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের সহায়তা করেছে। একটি চ্যালেঞ্জিং সময় পার করছি বর্তমানে। বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে দুই সপ্তাহ হলো। স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি পালিয়ে গেছেন দেশ থেকে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ