মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সালমান ও আনিসুল ১০ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউমার্কেট থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এসময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোনো আইনজীবী ওকালতনামা জমা দেয়নি। একইসাথে রাষ্ট্রপক্ষেও কোনো আইনজীবী উপস্থিত ছিল না।

হত্যা মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) বিকেলে পৌনে ছয়টার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে বের করা হয়। সামনে এবং পেছনে পুলিশের দুটি টহল গাড়ি দিয়ে আদালতে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের আটকের পর নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ওইদিন নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে, নিউমার্কেটের সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামাদের। ওই মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ