মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পূর্ণমাত্রায় চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আট দিন বন্ধ থাকার পর পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯। শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট (সোমবার) থেকে এর কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে এই সেবা চালু বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।

মিডিয়া বিভাগ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা-৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন থেকেই জাতীয় জরুরি সেবা বন্ধ ছিল।

৫ আগস্টের পর থেকে কয়েকদিন পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে না ফেরায় ৯৯৯ কল সেন্টারের সেবা স্বাভাবিক অবস্থায় ছিল না। ফলে এই কয়েকদিন ৯৯৯-এ কল করলে প্রতিবারই ‘আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন’ জানানো হয়। কিছুক্ষণ পরপর চেষ্টা করেও এই উত্তর পাওয়া যায়।

পুলিশ সদস্যরা কাজে ফেরায় এখন জাতীয় জরুরি সেবা-৯৯৯ পুরোপুরি চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

আজ থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ বিনা টাকায় ৯৯৯ কল করে সেবা নিতে পারবেন। এই সেবার মধ্যে অ্যাম্বুলেন্স, পুলিশ, আগুন এবং অপরাধ সংক্রান্ত সেবা যুক্ত। তবে কেউ অযথা কল করলে তার নম্বর ব্লক করে দেওয়া হয়। তবে কেউ বিপদে পড়লে সাহায্য চেয়ে কল করলে সুনির্দিষ্ট তথ্য দিতে হয়। আর প্রেক্ষিতে সেই এলাকার নিকটস্থ থানা থেকে একজন পুলিশ সদস্য সেই ব্যক্তিকে কল করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ