মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার নাটক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি একটা প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণ ও নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না।’

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, গণআন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনাও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ততা ছিলেন না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বিএনপি মহাসচিব বলেন, একই সঙ্গে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য তাদের প্রতি অনুরোধ জানাই।  তারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ