মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিচারপতি আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় আশফাকুল ইসলামকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১০ আগস্ট) দুপুর একটার মধ্যে তাদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন। আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন তারা।

দুপুরে সাংবাদিকদের ওবায়দুল হাসান বলেন, ‘আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো কিছু ফর্মালিটিজ রয়েছে। এগুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব।’

সকালে কেন ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, রোববার থেকে কোর্ট চালানো যায় কি না, শুধু এ বিষয়ে সিদ্ধান্তের জন্যই ভার্চুয়াল পদ্ধতিতে ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ