মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ব্যারিস্টার সুমন কোথায় আছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কোথাও তিনি নেই। ফেসবুক, হোয়াটসআপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেন, সবশেষ ৫ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন। কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকেও পাওয়া যাচ্ছে না।

আরেক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে জানান, ৪ আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল। এরপর আজ পর্যন্ত বার বার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কোথায় আছেন তিনি সেটাও জানি না।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন। সবশেষ তিনি বলেছিলেন, এই আন্দোলন বিএনপি-জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ