মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বৈরাচার ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

কর্নেল অলি বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়ে এলডিপি চেয়ার‍ম্যান আরও বলেন, ছাত্র আন্দোলনে আহতদের পরিবারের ক্ষতিপূরণ, পূর্নবাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২০০৯ সাল থেকে দায়ের করা গায়েবি মামলা তুলে নিতে হবে।

যারা গ্রেফতার ও বন্দি করে নির্যাতন করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ নতুন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শুভেচ্ছা জানান অলি আহমদ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ