বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুত করতে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন ঢাকা জেলার বিভিন্ন এলাকার শত শত মুসল্লি। এগিয়ে চলছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি। 

আগামী ২ফেব্রুয়ারি শুরু হবে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমপর্ব। এরপর ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হবে। ১১ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার শেষ পর্ব।

গতবারের মতো এবারও প্রথম পর্বে মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করছে। এরপর মাঝে চারদিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সা’দের অনুসারীরা ইজতেমা আয়োজন করবে। 

মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, বিশ্বইজতেমা উপলক্ষে ময়দানের সকল কাজ শুরু হয়েছে। আগামী ২ফেব্রুয়ারি ইজতেমা শুরু। 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এছাড়া ইজতেমা সফল করার লক্ষ্যে আমি নিজে ময়দানের খোঁজ খবর রাখছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ