মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ৩০০ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি আফগানিস্তানের পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’

ভোটের দিন সারা দেশে সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোনিয়া হাসানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’


এতে উল্লেখ করা হয় যে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিরিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক এই ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি সারা দেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ