বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দুবাইয়ে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত শুক্রবার থেকে ৩ দিনব্যাপী বই মেলা-২০২৩ শুরু হচ্ছে।১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে দুবাই কনস্যুলেটের আয়োজিত এ বই মেলা। বুধবার এক সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল এ খবর জানান।

মেলায় উদ্বোধক হিসেবে থাকবেন ইমেরিটাস অধ্যাপক লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে আরব আমিরাত নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক-পাঠকদের সরাসরি অংশগ্রহণে শুক্রবার বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।
এছাড়া থাকবে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিশেষ আয়োজন। থাকবে আমন্ত্রিত শিল্পীদের সংগীত পরিবেশনা। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। ইতোমধ্যে বইমেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, পুথিনিলয়, সময়, পাঞ্জােরী, জার্নিম্যান বুকস, পাঠক সামাবেশ, অনিন্দ্য, নালন্দা, ত্রয়ী, বাতিঘর, দি রয়েল পাবলিশার্স, ভাষাচিত্র, চারুলিপি, শব্দশৈলী, পরিবার পাবলিকেশন্স, অন্বয়, কিন্ডারবুকস, বর্ণ প্রকাশ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিতি থাকবেন বলে নিশ্চিত করেছে দুবাই কনস্যুলেট।

মেলায় বাংলাদেশের প্রথম সারির ৩০টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে। থাকছে ৭০টি স্টল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ