রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৬০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৯২টি মামলা হয়েছে।
ট্রাফিক- লালবাগ বিভাগে ৮টি বাস, ২০টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ১১টি ক্যাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৫২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮টি বাস, ১৬টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৯৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫৬ সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৪টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৭৫টি গাড়ি ডাম্পিং ও ১৮০টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আইএইচ/