শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ফোন দিয়ে তার স্বাস্থ্যর খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিই সাক্ষাৎ শেষে বিষয়টি জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করলেন এবং ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সঙ্গে সঙ্গেই আমার টেলিফোনে জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময়, সালাম বিনিময় হলো।’

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দেন জামায়াতের আমির শফিকুর রহমান।

এ সম্পর্কে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের আমির সাহেব তাকে (তারেক রহমান) সপরিবারে, তার স্ত্রী ও কন্যাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। উভয়কেই আমরা দাওয়াতপত্র দিয়েছি। তিনি সেটা গ্রহণ করেছেন।’

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির শফিকুর রহমান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ