সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা রেলপথ ১০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেডিয়াম মাঠে জনসভায় যাবেন তিনি।

এদিকে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পরিদর্শন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নূরুল ইসলাম সুজন বলেন, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এদিন ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতু পাড়ি দেবেন। এরপর ঢাকার কমলাপুর স্টেশন থেকে ভাঙ্গা রেলস্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

এর আগে বিকেলে ট্রেন চলাচলের উদ্বোধন ও ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশ স্থলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। এছাড়া সমাবেশস্থলে আগত জেলা-উপজেলার সব মানুষের নিরাপত্তার বিষয়েও কাজ করছে জেলা পুলিশ।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ জেলা ও উপজেলার সব দফতরের প্রধানরা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ