সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

যশোরে ইসলাহী মজলিসে অংশ নিচ্ছেন দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম ||

যশোরে আশারাফুল মাদারিস সতীঘাটা মাদ্রাসায় আগামী বৃহস্পতিবার আসর থেকে শনিবার (১২,১৩,১৪ অক্টোবর) ইসলাহী মজলিস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলাহী মজলিসে অংশ গ্রহণ করবেন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন প্রাচীন বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী হাফি.। এ ছাড়াও দেশের শীর্ষ আলেম-উলামা ও  বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত থাকবেন।

ইসলাহী মজলিসের সভাপতিত্ব করবেন আশরাফুল মাদারিসের মুহতামিম মাওলানা নাসিরুল্লাহ সাহেব। তিনি ইসলাহী মজলিস বাস্তবায়নের জন্য সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

যশোর সতীঘাটা মাদ্রাসার শিক্ষক আওয়ার ইসলামকে বলেন,  ইসলাহী মজলিসে দেশ-বিদেশের বিভিন্ন উলামায়ে কেরামকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ৩দিন উলামায়ে কেরামদের জন্য মেহমানদারি ও অবস্থান করার সুব্যস্হা রয়েছে। ইসলাহী মজলিসকে সফল করার জন্য দাওয়াতি কার্যক্রম চলমান আছে।

উল্লেখযোগ্য,গত রমজানে উক্ত মাদ্রাসার মসজিদে এ'তেকাফে অংশ নিয়ে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেছিলেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাশেম নুমানী হাফি. সহ দেশ বিদেশের বুজুর্গ উলামায়ে কেরাম।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ