রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৩৫০ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার আরবি ভাষায় হজের বিখ্যাত যত সফরনামা সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৩৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩৫০ জন রোগী হাসপাতলে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২৮ জন। 

রোববার (১২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ঢাকায় ১১ জন, ময়মনসিংহে পাঁচজন, চট্রগ্রামে তিনজন, খুলনায় তিনজন, বরিশালে দুজন ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়। 

অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন রোগীসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের মোট ৮  হাজার ৩২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় দুই হাজার ৯৩১ জন রোগী হাসপাতলে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে দ্বিতীয় সর্বোচ্চ দুই হাজার ১৮১ রোগী হাসপাতালে ভর্তি হন।

তবে এই সময়ে মোট সাত হাজার ৫৭০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৭২৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৪৭ জন ভর্তি আছেন ঢাকায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ